দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার পাঠানো অভিনন্দনবার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের আইনসভা ও আইনপ্রণেতাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা ও গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তার প্রশংসনীয় অর্জনের প্রতি যে আস্থা প্রকাশ করা হয়েছে, তা বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা সম্প্রসারণেও ইরান আগ্রহী।
অভিনন্দনবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব পালনে ক্রমবর্ধমান সাফল্য কামনা করেন পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও কল্যাণ কামনা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়ান।
/অ